Cow smuggle case: গরুপাচার মামলায় এবার কাস্টমসের ৪ অফিসারকে তলব CBI-এর
গরুপাচার মামলায় এবার কাস্টমসের ৪ অফিসারকে তলব। ৪ কাস্টমস অফিসারকে চলতি সপ্তাহেই তলব করল সিবিআই। নিজাম প্যালেসে ৪ কাস্টমস অফিসারকে তলব করল সিবিআই (CBI)। 'এনামুল-আব্দুল লতিফের সঙ্গে যোগসাজশে ছিলেন কাস্টম অফিসাররা। কাস্টম অফিসারদের মারফত ঘুরপথে গরু কিনে বাংলাদেশে পাচার করা হত'। সিবিআই চার্জশিটে উল্লেখ। ইতিমধ্যেই একাধিক কাস্টমস অফিসারের বাড়িতে তল্লাশি করে সিবিআই।