Cow Smuggling : গরু পাচারের কালো টাকা সাদা হয়ে অ্যাকাউন্টে ? লেনদেনের ফরেন্সিক পরীক্ষা CBI-এর। Bangla News
গরু পাচারের (Cow Smuggling) কালো টাকাই কি ঘুরপথে সাদা হয়ে ঢুকেছে বীরভূমের (Birbhum) চালকল মালিকদের অ্য়াকাউন্টে ? তা জানতে এবার অ্য়াকাউন্টে লেনদেনের ফরেন্সিক পরীক্ষা হবে বলে সিবিআই (CBI) সূত্রে দাবি। তাতে কি নতুন তথ্য় সামনে আসবে? সেটাই দেখার।
সিউড়ির সমবায় ব্য়াঙ্কে গ্রামবাসীদের নামে ভুয়ো অ্য়াকাউন্ট খুলতে ব্য়বহার করা হয়েছিল অন্য়দের ছবি। কিন্তু, এই ব্য়ক্তিরা কারা? তাদের অজান্তেই কি ছবি ব্য়বহার করা হয়েছিল? নাকি এখানেও লেনদেনের খেলা রয়েছে? তা জানতে এবার সেই ব্য়ক্তিদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে বলে সিবিআই সূত্রে দাবি।