Cow Smuggling Case : তদন্ত শেষ করতে কত সময় লাগবে ? গরুপাচারকাণ্ডে আদালতের প্রশ্নের মুখে সিবিআই
গরুপাচারকাণ্ডে আদালতের প্রশ্নের মুখে সিবিআই। তদন্ত শেষ করতে কত সময় লাগবে? সিবিআইকে প্রশ্ন আসানসোল আদালতের। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার চেষ্টা করছি, উত্তর সিবিআইয়ের। সম্ভাব্য একটা সময় বলুন, সিবিআইকে ফের প্রশ্ন বিচারকের। তদন্ত দ্রুত চালিয়ে যাচ্ছি, বিচারককে বললেন সিবিআই আইনজীবী।
আজ আসানসোল আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। জেলেই রাখা হোক অনুব্রতকে, আদালতে দাবি সিবিআইয়ের। ‘তদন্তকে অনুব্রত কীভাবে প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা করছেন?’ সিবিআইকে প্রশ্ন আসানসোল আদালতের বিচারকের।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Cbi ABP Ananda Bengali News Cowsmugglingcase