CPIM: সিপিএমের সদস্যপদ নবীকরণ করলেন না অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা। Bangla News

সিপিএমের সঙ্গে দূরত্ব বাড়ালেন অনিল-কন্যা অজন্তা বিশ্বাস (Ajanta Biswas)। সিপিএমের (CPIM) সদস্যপদ নবীকরণ করলেন না অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা। সাসপেনশন ওঠার পরেও সদস্যপদ পুনর্নবীকরণ করলেন না অজন্তা। নির্ধারিত সময়সীমার মধ্যে সদস্যপদ পুনর্নবীকরণ করলেন না অজন্তা, খবর সিপিএম সূত্রে। সিপিএমের কলকাতা জেলার অধ্যাপক শাখার সদস্য ছিলেন অজন্তা। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলায়’ প্রবন্ধ লিখে শাস্তির মুখে পড়েছিলেন। সাসপেনশন মিটে গেলেও সদস্যপদ এখনও নবীকরণ করাননি অজন্তা। এ বিষয়ে ফোন করেও অজন্তা বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola