Panchayat Election: কাঁকসায় সিপিএমের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | ABP Ananda LIVE
ABP Ananda | 15 Jun 2023 10:39 AM (IST)

কাঁকসায় সিপিএমের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে । দেওয়াল লিখনের উপর কাদা লাগিয়ে দেওয়ার অভিযোগ সিপিএমের । ঘটনাকে কেন্দ্র করে কাঁকসার সিংপাড়ায় উত্তেজনা । দোষীদের শাস্তির দাবিতে প্রশাসনের কাছে নালিশ । প্রচারের আলোয় আসতে নিজেরাই এ কাজ করেছে সিপিএম, দাবি তৃণমূলের।