Sujan Chakraborty: মুখ্যমন্ত্রী তিনদিন ধরে সোয়েটার কিনেছেন! হিঙ্গলগঞ্জ নিয়ে কটাক্ষ সুজনের

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সভায় ১৫ হাজার শীতবস্ত্র বিলির কর্মসূচি। মঞ্চে শীতবস্ত্র না থাকায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। জেলা শাসক ও বিডিওকে তীব্র ভর্ত্‍‍সনা করেন তিনি। দীর্ঘক্ষণ মঞ্চে বসে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট কুড়ি পর শীতবস্ত্র এলে শুরু হয় কর্মসূচি। এ নিয়ে মমতাকে কটাক্ষ করেছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী নিজের লেখা স্ক্রিপ্টে নাটক করতে হিঙ্গলগঞ্জে গিয়েছেন। তিন ধরে আপনি সোয়েটার কিনলেন! মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সোয়েটার কিনেছেন! কত করে কাটমানি এল সোয়েটার পিছু?"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola