Sujan Chakraborty: মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে ব্রিটিশের দালালি করে ভারতকে অসম্মান করতে চাইছে: সুজন

ABP Ananda  |  28 Mar 2025 07:59 AM (IST)
ABP News

ABP Ananda Live: 'মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন, যে ভাষণ দিয়েছেন, তাতে পরিষ্কার সাভারকারের দালাল যারা, তাঁরা লন্ডনে গিয়ে ব্রিটিশের দালালি করে ভারতকে অসম্মান করতে চাইছে। ওখনাে গিয়ে মুখ্যমন্ত্রী আগাগোড়া মিথ্যে বলেছেন'। বললেন সুজন।


 


 


: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার মাঝেই দর্শকাসন থেকে একের পর এক প্রশ্নবাণ ধেয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। টাটা কেন রাজ্য ছেড়ে গেল প্রশ্ন করেন দর্শকদের একাংশ। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী বলেন টাটা, কগনিজেন্ট সবাই রাজ্যেই রয়েছে। খড়গপুর, রাজারহাট এলাকায় ইন্ডাস্ট্রি তৈরি করেছে ওরা। কেউই যায়নি। সকলেই আছে। দর্শকদের মধ্যে থেকে অনেকেই মুখ্যমন্ত্রীকে 'মিথ্যাবাদী' বলতে শুরু করেন। সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, 'আমি মিথ্যা বলি না'। 


বাংলায় বিনিয়োগ নিয়ে বক্তৃতা দিতে গিয়েই প্রশ্নের সম্মুখীন হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথার মাঝেই দর্শকদের একাংশ হাততালিও দিতে থাকেন। হাসিমুখে মমতা বলেন, ধন্যবাদ যে আপনারা আমায় অভিবাদন জানালেন। আমি খুব খুশি। আপনাদের ভাল মিষ্টি খাওয়াবো। দর্শকাসন থেকে একসঙ্গে অনেকে কথা বলতে শুরু করায় মুখ্যমন্ত্রী এও বলেন, আমি শুনতে পাচ্ছি না। আরও জোড়ে বলুন। আপনারা গলা তুলে কথা বলতে পারেন। এটা গণতন্ত্র। আপনারা বলতে পারেন। আমি কিছু মনে করব না। মন দিয়ে শুনব। 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Sujan Chakraborty: মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে ব্রিটিশের দালালি করে ভারতকে অসম্মান করতে চাইছে: সুজন

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন