Crackers Seized: দুর্গাপুরে পুলিশি অভিযান, বাজেয়াপ্ত প্রায় ৪ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি | Bangla News

উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান। বাজেয়াপ্ত করা হল বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। আলোর উৎসব দীপাবলিতে পোড়ানো যাবে পরিবেশবান্ধব বাজি। কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে সোমবারই এই অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি কোনওরকম নিষিদ্ধ বাজি যাতে বিক্রি না হয়, তাও সুনিশ্চিত করতে বলেছিল শীর্ষ আদালত। সেইমতো রাতেই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অভিযান চালায় নিউটাউনশিপ থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ৪ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি। গ্রেফতার তিন বাজি বিক্রেতা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola