Singur : সিঙ্গুরের সমবায় ভোটে তৃণমূলের জয়ের পর গ্রাহকদের মধ্যে টাকা তুলে নেওয়ার হিড়িক

সিঙ্গুরের ছিনামোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলের জয়ের পর গ্রাহকদের মধ্যে টাকা তুলে নেওয়ার হিড়িক। ব্যক্তিগত কারণ দেখিয়ে টাকা তুলে নিচ্ছেন গ্রাহকরা, স্বীকার করেছে সমবায় কর্তৃপক্ষ। গত ১৯ ফেব্রুয়ারি সিঙ্গুরের এই সমবায় সমিতিতে নির্বাচন ঘিরে ধুন্ধুমার বাধে। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা  ভোটের অভিযোগ তুলে পথ অবরোধ করে বামেরা। সমবায় ম্যানেজারের দাবি, এরপরই প্রায় আড়াইশো গ্রাহক কয়েক কোটি টাকা তুলে নিয়েছেন। বাম-বিজেপির দাবি, সমবায় নির্বাচনে তৃণমূলের সন্ত্রাস দেখে আস্থা হারিয়েছেন গ্রাহকরা। শাসকদলের পাল্টা দাবি, বিরোধীরাই ভয় দেখিয়ে গ্রাহকদের টাকা তুলে নিতে বাধ্য করছেন।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola