Murshidabad News: অবিরত চলছে মাটি কাটার কাজ, ধুলো-দূষনে অতিষ্ঠ মুর্শিদাবাদের বাসিন্দারা, প্রতিবাদে বিক্ষোভ। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Dec 2022 08:39 AM (IST)

রাতের অন্ধকারে চলে মাটি কাটার কাজ। আর তা ট্রাক্টর বোঝাই হয়ে অন্য়ত্র চলে যায় সকালবেলা। ধুলো-দূষনে অতিষ্ঠ হয়ে উঠেছেন মুর্শিদাবাদের, হরিহরপাড়ার শাহাজাদপুরের বাসিন্দারা। অভিযোগ পঞ্চায়েত প্রধানকে জানিয়েও লাভ হয়নি। প্রতিবাদে, মাটি বোঝাই ট্রাক্টর আটকে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা।