Cyclone Asani: ধেয়ে আসছে ‘অশনি’, জেনে নিন ঘূর্ণিঝড়ের গতিপথ ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 May 2022 11:34 AM (IST)

অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনি’ ( Cyclone Asani ) । মৌসম ভবন সূত্রে খবর, গতকাল রাত আড়াইটে নাগাদ তার অবস্থান অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে ৬৪০ কিলোমিটার আর পুরী থেকে ৭৪০ কিলোমিটার দূরে। এখন ‘অশনি’র গতিবেগ ঘণ্টায় ২১ কিলোমিটার। এটি আগামীকাল রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। ইতিমধ্যেই কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে বৃষ্টি। গোসাবা, বাসন্তি এলকায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি।