Cyclone Asani Update: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। Bangla News

অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। মৌসম ভবন সূত্রে খবর, আজ সকাল ৮টা নাগাদ অশনির অবস্থান অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৫৫০ কিলোমিটার, আর পুরী থেকে ৬৮০ কিলোমিটার দূরে। এখন অশনির গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার। এটি আগামীকাল রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। অশনির পরোক্ষপ্রভাবে আজ সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola