Cyclone Asani Update: ক্রমশ এগোচ্ছে 'অশনি', ছুটি বাতিল বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদের ।Bangla News

কলকাতা পুরসভার কমিশনার নোটিশ দিয়ে জানিয়েছেন, আলো, নিকাশি, উদ্যান, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে। কলকাতা পুরসভার ১৬টি বরোর দায়িত্ব ১৩ জন মেয়র পারিষদের হাতে ভাগ করে দিয়েছেন মেয়র। ‘সবকটা পাম্পিং স্টেশন তৎপর থাকবে। কন্ট্রোল রুম খোলা থাকবে এবং কলকাতায় জল জমলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা সরানোর ব্যবস্থা করা হবে’, জানালেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola