Cyclone Ashani: শক্তিবৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল ঘূর্ণিঝড় ‘অশনি’| Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2022 10:11 PM (IST)

শক্তিবৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল ঘূর্ণিঝড় ‘অশনি’। বিশাখাপত্তনম থেকে ৮১০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘অশনি’। পুরী থেকে ৮৮০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘অশনি’
ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে পৌঁছবে ‘অশনি’। উপকূল থেকে উত্তর-পশ্চিম দিকে সমান্তরালভাবে এগোবে ঘূর্ণিঝড়। উপকূলবর্তী জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে কলকাতা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস।