Cyclone Dana: ল্যান্ডফলের পরই দানার দৌরাত্ম্য ওড়িশায়, ধ্বংসাত্মক না হলেও প্রভাব পড়েছে বাংলার উপকূল | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ল্যান্ডফলের পরই দানার দৌরাত্ম্য ওড়িশায়। ১২০ কিমি বেগে ঝড় আছড়ে পড়ে ধামারার কাছে।  উপড়ে গেল গাছ। উড়ল টিনের চাল। ধ্বংসাত্মক না হলেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে বাংলার উপকূলে। বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গে। সকাল থেকে তুমুল বৃষ্টি কলকাতায়।

আরও খবর..

ঘূর্ণিঝড় দানার প্রভাবে সকাল থেকে দফায় দফায় প্রবল বৃষ্টি। এর জেরে জলমগ্ন হাওড়া শহরের বড় অংশ। হাওড়া শহরের কমপক্ষে ১৫ টি ওয়ার্ডে জল দাঁড়িয়ে যায়। কোথাও গোড়ালি সমান আবার কোথাও হাঁটু সমান জল জমে যায়। সালকিয়া, বেলগাছিয়া, টিকিয়াপাড়া, রামরাজাতলা, হাওড়া ময়দান এবং দাসনগর চত্বরের মূল রাস্তাগুলিতে জল দাঁড়িয়ে যায়। এর ফলে নাকাল হন পথচারীরা। আগাম ঝড় ও বৃষ্টির পূর্বাভাসের কারণে বিপর্যয় মোকাবিলায় হাওড়া পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়। বিভিন্ন এলাকার বাসিন্দারা কন্ট্রোল রুমে ফোন করে জল জমার কথা জানাচ্ছেন। হাওড়া পুরসভা থেকে বলা হয়েছে তিনটে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প ছাড়াও বিভিন্ন পাম্প হাউজের ৭০টি পাম্প চালানো হবে যাতে জল দ্রুত নেমে যায়। কর্তৃপক্ষের আশ্বাস গঙ্গার জলস্তর কমলে অতিরিক্ত পাম্পের সাহায্যে জমা জল নামিয়ে দেওয়া হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola