Weather Update: বঙ্গোপসাগরে ফের তৈরি হল ঘূর্ণাবর্ত, উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা
ABP Ananda | 25 Jun 2023 09:50 AM (IST)

বঙ্গোপসাগরে ফের তৈরি হল ঘূর্ণাবর্ত। আগামি ২৪ ঘণ্টায় তা পরিণত হতে পারে নিম্নচাপে। এর প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। জানাল আলিপুর আবহাওয়া দফতর।