Weather Update : ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব রাজ্যে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ABP Ananda Live

ABP Ananda  |  07 Dec 2023 10:43 AM (IST)
ABP News

দক্ষিণ ভারতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব এ রাজ্য়েও। ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে ছত্তীসগঢ়ে অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বেশি বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতাতেও। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি মালদা ও দুই দিনাজপুরে। আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। কাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে শীতের আমেজ ফিরতে পারে, আগামী মঙ্গলবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি নামতে পারে। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Weather Update : ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব রাজ্যে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন