Cyclone Remal Update:ধেয়ে আসছে রেমাল, রাত সাড়ে ১১টায় ল্যান্ডফলের সম্ভাবনা।ABP Ananda Live

ABP Ananda  |  26 May 2024 10:25 PM (IST)
ABP News

ধেয়ে আসছে রেমাল, কমল আরও দূরত্ব। রেমালের প্রভাবে শুরু ঝড়-বৃষ্টি। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হবে। ল্যান্ডফলের সময় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। সাগরদ্বীপ থেকে রেমালের দূরত্ব ১২৫ কিলোমিটার। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৪০ কিলোমিটার দূরে রেমাল। ক্যানিং থেকে রেমালের দূরত্ব ১৩৫ কিলোমিটার। 


দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সুন্দরবন লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলাতেও। হিঙ্গলগঞ্জের লেবুখালিতে ইছামতী নদীতে সকাল থেকেই জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রবল বেগে বইছে পুবালি হাওয়া। নদীতে জলস্তর বেড়ে চলায় সকাল সাড়ে ১১টায় বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা। শেষ ভেসেল ধরতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বলে মাইকে প্রচার করছে NDRF। হিঙ্গলগঞ্জের লেবুখালির উল্টোদিকে সুন্দরবনের যোগেশগঞ্জ। এরপর হেমনগর, জিরো পয়েন্ট সামশেরনগর, সেখানে রায়মঙ্গল নদীতে আন্তর্জাতিক জলসীমানা। তার ডানদিকে হ্যামিলটন দ্বীপ। এই এলাকা দিয়েই ঘূর্ণিঝড় রেমালের বয়ে যাওয়ার সম্ভাবনা।  

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Cyclone Remal Update:ধেয়ে আসছে রেমাল, রাত সাড়ে ১১টায় ল্যান্ডফলের সম্ভাবনা।ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন