Cyclone Remal Update:আছড়ে পড়ল রেমাল, কলকাতা থেকে জেলা প্রবল ঝড়-বৃষ্টি।ABP Ananda Live

আছড়ে পড়ল অতিশক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি। জায়গায় জায়গায় ভেঙে পড়ল গাছ। সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলিতে চলবে ভারী বৃষ্টি। পঃ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা                                                                                                                                         

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola