✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Cyclone Remal Update: রেমালের প্রভাবে অতি বর্ষণে হিঙ্গলগঞ্জে ৬টি নদীবাঁধের বেহাল দশা | Remal Update

ABP Ananda  |  27 May 2024 07:26 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: রেমালের প্রভাবে অতি বর্ষণে হিঙ্গলগঞ্জে ৬টি নদীবাঁধের বেহাল দশা। রূপমারি গ্রাম পঞ্চায়েতের গৌড়েশ্বর নদীর বাঁধকে প্লাস্টিক দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা গ্রামবাসীদের। অমিল ত্রিপল, অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। এন্টালির পর এবার মৌসুনী দ্বীপ(Mousuni Island)। ঘূর্ণিঝড় রেমালের জেরে আরও এক মৃত্যু। মৃতার নাম রেণুকা মণ্ডল (Renuka Mandal)। জানা গিয়েছে, তিনি মৌসুনি দ্বীপের বাসিন্দা। গতকাল রাতে প্রবল বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড়ের দাপটে গাছ ভেঙে বাড়ি চাপা পড়ে মৃত্যু হল রেনুকা মণ্ডলের। মৃত্যুকালীন তাঁর বয়েস হয়েছিল ৮০ বছর। ঘটনাটি ঘটেছে নামখানার মৌসুনি দ্বীপে। রাত আটটা নাগাদ বাড়ির পাশের টিনের ছাউনি দেওয়া মাটির রান্নাঘরে বসেছিলেন বৃদ্ধা। আচমকা সেই সময় পাশের একটি গাছ ভেঙে রান্নাঘরের উপরে পড়লে চাপা পড়ে যায়। তড়িঘড়ি পরিবারের লোকজনেরা সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়েছেন। আরও খবর, চালু হল বিমান পরিষেবা (Flight Service)। গতকাল বেলা ১২টা থেকে বন্ধ ছিল বিমান পরিষেবা। চালু হওয়ার কথা ছিল আজ সকাল ৯টায়। কিন্তু নির্ধারিত সময়ের আগেই বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হওয়ার কারণেই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮.৩০ থেকেই চালু হয়ে যায় বিমান ওঠা-নামার প্রক্রিয়া। তবে গতকাল প্রায় ৪০০ উড়ান বাতিল হয়। সেই কারণে আজ পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে। পরিষেবা স্বাভাবিক হতে সারাদিন লেগে যেতে পারে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Cyclone Remal Update: রেমালের প্রভাবে অতি বর্ষণে হিঙ্গলগঞ্জে ৬টি নদীবাঁধের বেহাল দশা | Remal Update

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.