Cyclone Remal: রেমালের প্রভাবে প্রবল ঝড়বৃষ্টি, গড়িয়াহাটে গাড়ির ওপর ভেঙে পড়েছে বিশাল গাছ | ABP Ananda LIVE
ABP Ananda | 27 May 2024 07:52 AM (IST)

রবিবার মধ্যরাতে আছড়ে পড়ে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি। গড়িয়াহাটে গাড়ির ওপর ভেঙে পড়েছে বিশাল গাছ।
আছড়ে পড়ল অতিশক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি। জায়গায় জায়গায় ভেঙে পড়ল গাছ, হেলে পড়ল সিগন্যাল পোস্ট। বিভিন্ন জায়গায় ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। দুর্যোগের মধ্যেই এন্টালির বিবির বাগানে কার্নিশের চাঙড় ভেঙে মৃত্যু এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটে ভেঙে পড়েছে পাঁচিল।
সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলিতে চলবে ভারী বৃষ্টি। পঃ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা।