Cyclone Remal Update: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রেমাল, লাল সতর্কতা জারি ।ABP Ananda Live

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রেমাল। মধ্যরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হবে। ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে দুই পরগনা। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে, অতিভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা হাওড়া, হুগলি ও কলকাতায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায়। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার, অতিভারী বৃষ্টির লাল সতর্কতা থাকছে, নদিয়া, মুর্শিদাবাদে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদা এবং ২ দিনাজপুরে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে। মঙ্গলবারও অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এইদিন অতিভারী বৃষ্টি হতে পারে, উত্তরের তিন জেলা, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২ দিনাজপুর এবং ২ পার্বত্য় জেলা দার্জিলিং ও কালিম্পঙে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola