✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Cyclone Remal Update:ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, কী ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ? ABP Ananda Live

ABP Ananda  |  26 May 2024 08:27 PM (IST)
ABP News

রবিবার দুপুর আড়াইটেয় ঘূর্ণিঝড় রেমালের অবস্থান ছিল, ক্যানিং থেকে ১৯০ কিলোমিটার, সাগর থেকে ১৬০ কিলোমিটার, বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৮০ কিলোমিটার ও মংলা থেকে ২২০ কিলোমিটার দূরে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে, রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় হাওয়ার গতি থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে ঘণ্টায় ৯০ কিলোমিটার। সোমবার মুর্শিদাবাদ, নদিয়ায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূমে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে, অতিভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা হাওড়া, হুগলি ও কলকাতায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায়। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার, অতিভারী বৃষ্টির লাল সতর্কতা থাকছে, নদিয়া, মুর্শিদাবাদে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদা এবং ২ দিনাজপুরে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে। মঙ্গলবারও অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এইদিন অতিভারী বৃষ্টি হতে পারে, উত্তরের তিন জেলা, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২ দিনাজপুর এবং ২ পার্বত্য় জেলা দার্জিলিং ও কালিম্পঙে।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Cyclone Remal Update:ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, কী ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ? ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.