Cyclone Update: বাংলাদেশে ল্যান্ডফল, তারপরেই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সিত্রাং

ABP Ananda  |  25 Oct 2022 08:20 AM (IST)
ABP News

বাংলাদেশে ল্যান্ডফলের পরেই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। গতকাল ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে বরিশালের কাছে তিনকোণা ও সন্দ্বীপের মাঝে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। সিত্রাংয়ের প্রভাব সবথেকে বেশি পড়েছে বাংলাদেশে। প্রবল ঝড় ও বৃষ্টিতে বরগুনা, নড়াইল, সিরাজগঞ্জ ও ভোলা জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ল্যান্ডফলের পর আরও উত্তর-পূর্বে সরে গিয়ে ক্রমশ দুর্বল হবে নিম্নচাপ। দুর্যোগ কেটেছে দক্ষিণবঙ্গে। আজ থেকে ফের শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। যদিও উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। আজ দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি থাকছে নিষেধাজ্ঞা।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Cyclone Update: বাংলাদেশে ল্যান্ডফল, তারপরেই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সিত্রাং

TRENDING VIDEOS

ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি22 Hour ago

নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম23 Hour ago

বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন23 Hour ago

কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি23 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন