Cyclone Updates: ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আছড়ে পড়বে কাল মধ্যরাতে
ABP Ananda | 25 May 2024 09:51 PM (IST)

ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আছড়ে পড়বে কাল মধ্যরাতে। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড়ে। ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিমি বেগে আছড়ে পড়তে পারে 'রেমাল'। কলকাতায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। কাল রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে।