Cyclone Yaas Effect: ঝড়-কটালের জোড়া ধাক্কায় এখনও অন্ধকারে নামখানা-কাকদ্বীপের বহু কৃষক

এ যেন মরার উপর খাঁড়ার ঘা। একদিকে ইয়াসের তাণ্ডব, আর সঙ্গে ভরা কটাল। জোড়া ফলায় এখনও কার্যত বিপর্যস্ত নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমার বিস্তীর্ণ এলাকা। কোথাও বাঁধ ভেঙে, কোথাও বাঁধ উপচে ঢোকা নোনা জলে ভেসে গিয়েছে চাষের জমি। ফলে মাথায় হাত পড়েছে চাষীদের। নামখানার বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola