Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda

ABP Ananda LIVE : ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন। আজ বাতিল: 12881 শালিমার-পুরী, 18017 ভঞ্জপুর-পুরী এক্সপ্রেস। কাল বাতিল: 22895 হাওড়া-পুরী বন্দে ভারত, 22896 পুরী-হাওড়া বন্দে ভারত। কাল বাতিল: 18018 পুরী-ভঞ্জপুর এক্সপ্রেস, 18402 পুরী-বাংরিপোশি এক্সপ্রেসকাল বাতিল: 18415 বারবিল-পুরী, 18416 পুরী-বারবিল এক্সপ্রেস । কাল বাতিল: 18401 বাংরিপোশি-পুরী এক্সপ্রেস, জলেশ্বর-পুরী-জলেশ্বর মেমু। কাল ও পরশু বাতিল: টাটানগর-বাদামপাহাড়-টাটানগর মেমু। আজ রাত ১০.৩০ বদলে রাত ২.৩০ ছাড়বে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় 'আকভান'। কাল দুপুরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী গোপালপুর অতিক্রম করবে ঘূর্ণিঝড় 'আকভান'। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'আকভান'। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান'। অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ২৭০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় 'আকভান'। ওড়িশার গোপালপুর থেকে ৩৫০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় 'আকভান'।