DA : ডিএ চেয়ে অবস্থানে অনড়, আজই দিল্লির উদ্দেশে রওনা দেবেন একদল আন্দোলনকারী

ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান বিক্ষোভের আজ ৭২ দিন। নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও আলোচনার প্রস্তাব আসেনি বলে দাবি আন্দোলনকারীদের। সোম ও মঙ্গল দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের। আজই একদল আন্দোলনকারী দিল্লির উদ্দেশে যাত্রা করবেন। শহিদ মিনারের ধর্না মঞ্চে চলছে তারই প্রস্তুতি। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে ইতিমধ্য়েই আবেদন জানিয়েছেন আন্দোলনকারীরা

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola