DA Agitation: শহিদ মিনারে ধর্না-অবস্থান এদিন ২৫ দিনে পড়ল, অনশন চলছে ১১ দিন ধরে

রাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও বকেয়া DA-র দাবিতে আজ ও কাল সরকারি অফিসে ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। ধর্না মঞ্চেই আন্দোলনকারীরা একে অন্যকে কর্মবিরতির ব্যাজ পরিয়েছেন। পাশাপাশি, শহিদ মিনারে তাঁদের ধর্না-অবস্থান এদিন ২৫ দিনে পড়ল। অনশন চলছে ১১ দিন ধরে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। তবু বকেয়া DA-র দাবিতে আন্দোলন জারি থাকবে বলে রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola