Assam: ৪ শতাংশ ডিএ বাড়ায় খুশির হাওয়া প্রতিবেশী রাজ্য অসমে | ABP Ananda LIVE
ABP Ananda | 01 Apr 2023 02:46 PM (IST)

৪ শতাংশ ডিএ বাড়ায় যখন খুশির হাওয়া প্রতিবেশী রাজ্য অসমে (Assam)। তখন বকেয়া ডিএর দাবিতে এরাজ্যে ৬৫ দিন ধরে লাগাতার ধর্না অবস্থান চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। এই পরিস্থিতিতে, সংগ্রামী যৌথ মঞ্চের প্রশ্ন, পাশের রাজ্য অসম পারলে, বাংলা পারবে না কেন? আন্দোলনকারীদের যুক্তি, DA দেওয়া নির্ভর করে মানসিকতার উপর। এই সরকার খেলা-মেলা করে অর্থ ব্যয় করবে, কিন্তু যাদের কাঁধে ভর করে সরকার চলছে, সেই কর্মচারীদেরই ডিএ দেবে না।