DA Issue: আজ ধর্মঘটের জোড়া ফলা, ছাত্র-সরকারি কর্মী একসঙ্গে রাজপথে

ABP Ananda  |  10 Mar 2023 01:38 PM (IST)
ABP News

৩ শতাংশ DA বৃদ্ধির পরও, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক এখন ৩২ শতাংশ। বকেয়া DA-র দাবিতে শুক্রবার রাজ্যের সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।  রাজ্যের সব সরকারি অফিসে ধর্মঘটে অনড় আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। DA ইস্যুতে ধর্মঘট ঘিরে সংঘাত আরও তীব্র। দু'পক্ষই নিজেদের অবস্থানে অনড়।


 


ধর্মঘট রুখতে ফের কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। আর সেই হুঁশিয়ারি উড়িয়ে ধর্মঘটে অনড় আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় এবারও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন। সেইসঙ্গে শোকজ করা হবে। একই মর্মে কড়া বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভাও। 


 


শুক্রবার ধর্মঘটের আগে আগে বকেয়া DA ইস্য়ুতে ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার পুরসভায় মিছিল করেন সংগ্রামী যৌথ মঞ্চ ও বাম প্রভাবিত পুর-কর্মচারী সংগঠন জয়েন্ট ফোরাম অফ ট্রেড ইউনিয়ন। মিছিল ফের পুরসভায় ঢুকতে গেলে মেন গেটে তালা লাগিয়ে দেয় পুলিশ।  খাদ্য ভবনেও ধর্মঘটের সমর্থনে মিছিল করেন সরকারি কর্মীদের একাংশ। আবার সেখানেই পাল্টা মিছিল করেন তৃণমূলপন্থী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদ্যরা। বিকাশ ভবন থেকে পূর্ত ভবন পর্যন্ত ধর্মঘটের বিরোধিতায় মিছিল করেন তৃণমূলপন্থী (TMC) সরকারি কর্মীরা।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • DA Issue: আজ ধর্মঘটের জোড়া ফলা, ছাত্র-সরকারি কর্মী একসঙ্গে রাজপথে

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন