DA Protest: আজ কালো ব্যাজ পরে ধিক্কার দিবস পালনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ | ABP Ananda LIVE
ABP Ananda | 28 Mar 2023 02:17 PM (IST)

DA Protest: বকেয়া DA-র দাবিতে আজ সব রাজ্য সরকারি অফিস (Government Office) ও স্কুলে কালো ব্যাজ (Black Badge) পরে ধিক্কার দিবস। পালনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। দুপুর ২টো থেকে এই কর্মসূচি শুরু হবে। রাজ্য সরকারের সমস্ত দফতরে কালো ব্যাজ পরে মিছিল করবেন DA-আন্দোলনকারীরা (DA Protesters)। অন্যদিকে, শহিদ মিনার (Sahid Minner)- চত্বরে DA-আন্দোলন আজ ৬১ দিনে পড়ল। আগামীকাল এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা রয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার। অভিযোগ তুলে ধর্নামঞ্চে DA-আন্দোলনকারীরাও কাল অভিনব অনশন কর্মসূচি পালনের পরিকল্পনা করেছেন।