Dana News: শুরু দানার দাপট, দিঘাতে উত্তাল সমুদ্র। ABP Ananda live

Dana Update: ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু দানার, আগামী চার ঘন্টা চলবে এই প্রক্রিয়া। 'দানা'র প্রভাবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'র ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু। ভিতরকণিকা এবং দামরার মাঝে ল্যান্ডফল 'দানা'র। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "২৪ ঘণ্টার হেল্পলাইন চালু আছে নবান্ন ও জেলায়। আজ রাতে সবাইকে বলা হয়েছে জেলায়, ব্লকে তারা নিজেদের অফিসিয়াল সিস্টেমের মেকানিজিম নজর রাখবে। কেউ কেউ বলছে সকাল ৯টা, সকাল ৬টা, ৭টা হতে পারে। র্ণিঝড়ের জের, ওড়িশায় হাই অ্যালার্ট। বাবুঘাটে দাঁড়িয়ে একের পর এক পুরীগামী বাস। কিন্তু যাত্রী নেই। উপকূলের আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। গত ৬ ঘণ্টায় ১৩ কিমি গতিবেগে এগিয়ে এসেছে 'দানা'। মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় । পুরী ও সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। ABP Ananda Live