Dana Update: টানা বৃষ্টিতে জল থইথই SSKM ও ন্যাশনাল মেডিক্যাল। ABP Ananda Live

ABP Ananda  |  25 Oct 2024 05:44 PM (IST)
ABP News

 Dana News: টানা বৃষ্টিতে জল থইথই রাজ্যের ১ নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম ও ন্যাশনাল মেডিক্যাল। জলমগ্ন কার্ডিওলজি, প্রসূতি বিভাগ, আউটডোর। বাড়ছে হয়রানি। লাগাতার বৃষ্টিতে কলকাতায় জল-যন্ত্রণা। ঠনঠনিয়া, বউবাজার, মৌলালি থেকে ময়দান। রাস্তা যেন নদী। হাঁটুজল কৈখালি থেকে বেহালায়। চরম দুর্ভোগ। ল্যান্ডফলের পরই দানার দৌরাত্ম্য ওড়িশায়। ১২০ কিমি বেগে আছড়ে পড়ল ধামারার কাছে।  উপড়ে গেল গাছ। উড়ল টিনের চাল। সঙ্গে প্রবল বৃষ্টি। স্থলভাগে ঢুকেই শক্তি হারাল দানা। ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। দিঘা থেকে সাগর, উত্তাল সমুদ্র। জলোচ্ছ্বাসে ভাসল গঙ্গাসাগরের কপিলমুুণির আশ্রম। শ্যামবাজার-সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ জায়গা, মুক্তারাম বাবু স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, স্ট্র্যান্ড রোড সংলগ্ন নর্থ পোর্ট থানা সংলগ্ন জায়গায় জল জমে রয়েছে। ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক পাশে বিধান সরণিতে জমেছে জল। জল সরানোর জন্য সুপার সাকশন পাম্প পাঠানো হয় কলকাতা পুরসভা থেকে। দক্ষিণ কলকাতারও বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। অধিকাংশ রাস্তা জলমগ্ন থাকলেও, দুর্ভোগের পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ABP Ananda Live   

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Dana Update: টানা বৃষ্টিতে জল থইথই SSKM ও ন্যাশনাল মেডিক্যাল। ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন