Dana News: আসছে 'দানা', বাড়ছে বৃষ্টি, কী অবস্থা নামখানার? ABP Ananda Live

Dana News Live: সাইক্লোন-শঙ্কায় পুরীতে হাই অ্যালার্ট। পর্যটকদের সৈকত শহর ছাড়তে বলল প্রশাসন। ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত বহু দূরপাল্লার ট্রেন বাতিল। ঘূর্ণিঝড় দানার আতঙ্কে পুরী ছাড়ার হিড়িক পর্যটকদের মধ্যে। সময়ের আগেই হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন অনেকে। ২৩ থেকে ২৫ তারিখ ১৪টি জেলায় সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওড়িশা প্রশাসনের তরফে। পুরীর সমুদ্র সৈকতের আশপাশে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা থাকেন তাঁদেরও অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে। বঙ্গের আকাশে ফের দুর্যোগ-শঙ্কা। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার। বঙ্গোপসাগরে নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে। কালই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। কাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ। ABP Ananda live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola