Darjeeling: দার্জিলিঙে ছুটি কাটাচ্ছেন বলিউড তারকা গোবিন্দ

মায়ানগরী ছেড়ে বাংলার পাহাড়ের বুকে তারকা। হঠাৎই দার্জিলিংয়ের রাস্তায় দেখা মিলল বলিউড তারকা গোবিন্দর। স্ত্রীর সঙ্গে দার্জিলিংয়ে নিজের বাড়িতে ছুটি কাটাতে এসেছেন তিনি। দার্জিলিংয়ের ঘুম-এর জলপাহাড় এলাকায় নিজের বাড়িতে সময় কাটাতে এসেছিলেন গোবিন্দ। প্রতি বছরই কয়েকটা দিনের জন্য পাহাড়ে কাটিয়ে যান তিনি। 

গত রবিবার পাহাড়ে আসেন বলি তারকা, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। জলপাহাড় এলাকায় ছুটি কাটাতে এলে সবসময়েই সেখানকার সাধারণ মানুষদের সঙ্গে মিশে যান গোবিন্দ। সেলফি তোলা থেকে শুরু করে স্থানীয়দের সঙ্গে কথা বলা, সবই তাঁর রোজকার কাজ। সকাল থেকেই ইদানিং লাইন পড়ছে জলপাহাড়ের সেই বাড়ির সামনে। গোবিন্দর এক ঝলক দেখা পেতে উৎসুক সকলেই। নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়ে সবার সঙ্গে কথা বলেন গোবিন্দ। এমনকি ট্যুরিস্টরাও গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলেন তাঁর সঙ্গে। 

বলিউডের অভিনেতাকে নিজেদের মাঝখানে পেয়ে খুশি স্থানীয়রাও। তাঁদের মুখ থেকেই জানা যায়, সবসময়েই স্থানীয়দের সঙ্গে মিশে গিয়ে কথা বলেন গোবিন্দ। তারকাসুলভ মনোভাব তাঁর নেই। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola