Darjeeling News: মাটিগাড়ায় ভোট-পরবর্তী হিংসা, বিজেপির ওপর হামলার অভিযোগে ১২ ঘণ্টা বন্ধের ডাক
ABP Ananda | 29 Apr 2024 11:14 AM (IST)

দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাটিগাড়ায় ভোট-পরবর্তী হিংসার অভিযোগ। বিজেপির ওপর হামলার অভিযোগে ১২ ঘণ্টা বন্ধের ডাক বিজেপির। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। শিলিগুড়ি থেকে বাগডোগরা যাওয়ার রাস্তায় তৈরি হয়েছে ব্যাপক যানজট। অভিযোগ, গতকাল রাতে মাটিগাড়ায় বিজেপির বুথ সভাপতি-সহ কয়েকজনের বাড়িতে হামলা চালায় তৃণমূল। হামলায় এক মহিলা-সহ ১০ জন বিজেপি কর্মী আহত হন বলে অভিযোগ। প্রতিবাদে গতকাল রাত ১টা পর্যন্ত মাটিগাড়া থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।