Durgapur Hospital: প্রসূতির মূত্রনালি কেটে ফেলায় মৃত্যু! দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে তুলকালাম

প্রসূতির মূত্রনালি কেটে ফেলায় মৃত্যুর অভিযোগে দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে তুলকালাম। হাসপাতালের গেট আটকে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়-পরিজনেরা। পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রসূতির কিডনি সংক্রান্ত সমস্যা ছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।            

এরই মধ্যে কামারহাটির সাগর দত্ত মেডিক্যালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ঘটনায় যখন ফের কর্মবিরতি শুরু করেছেন সেখানকার জুনিয়র চিকিৎসকরা। এই প্রেক্ষাপটেই দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল অস্ত্রোপচারে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে ধুন্ধুমার বাধল।  পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তিতে জড়ালেন মৃতের আত্মীয়-পরিজনেরা।                                                   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola