Panchayat Election 2023: মুর্শিদাবাদের রানিনগরের রায়পুর গ্রামে কংগ্রেস কর্মীকে খুন করার অভিযোগ
রাজ্যপালের সফরের মাঝেই ফের প্রাণহানি মুর্শিদাবাদে। ভোট পূর্বপর্তী হিংসার বলি আরও ১ । এই নিয়ে ভোট হিংসায় ৩০ দিনে ১৮ জনের মৃত্যু হল । মুর্শিদাবাদের রানিনগরের রায়পুর গ্রামে কংগ্রেস কর্মীকে খুন করার অভিযোগ উঠল। নিহত কংগ্রেস কর্মীর নাম অরবিন্দ মণ্ডল। পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই বিষয়ে এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল কংগ্রেসের।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live Panchayatelection ABP Ananda Bengali News Wbpanchayatelection Wbpanchayatpoll