Odisha Train Accident: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবথেকে বেশি
ABP Ananda | 04 Jun 2023 10:19 AM (IST)

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবথেকে বেশি। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৯ জনের, নিখোঁজ ৪১। দুর্ঘটনায় জখম ১০৬, নিরাপদে বাড়ি ফিরেছেন ৩০ জন। মৃত ও আহতরা অধিকাংশই পরিযায়ী শ্রমিক। বাসন্তীর ছড়ানেখালি গ্রামে এসে পৌঁছেছে ৫ জনের মৃতদেহ। নিহতদের মধ্যে রয়েছে ৩ ভাই হারান, নিশিকান্ত ও দিবাকর গায়েন। গ্রামে ফিরেছে বিকাশ হালদার ও সঞ্জয় হালদারের মৃতদেহও। জেলা প্রশাসনের তরফে আলিপুরে খোলা হয়েছে কন্ট্রোল রুম।