Garden Reach Tragedy : গার্ডেনরিচ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: গার্ডেনরিচের পাহাড়পুরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল আরও এক ব্যক্তির মৃতদেহ। বহুতল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। পুলিশ, উদ্ধারকারী দল ও স্থানীয় সূত্রে খবর, ভোরে যাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে, তিনি এলাকারই বাসিন্দা। নাম আব্দুল রউফ নিজামি, শেরু নামে পরিচিতি ছিলেন। রবিবার মধ্যরাতে পাঁচতলা নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়েছিল গার্ডেনরিচের পাহাড়পুরে। ঘটনার পাঁচদিনের মাথায় উদ্ধার হল আব্দুল রউফ নিজামির মৃতদেহ।