RG Kar News: আজ ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি দেবাশিস সোম | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়ম-মামলায় আজ ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি দেবাশিস সোম। গতকাল আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে ৯ ঘণ্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।

আরও খবর...

আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়ম-মামলায় আজ ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি দেবাশিস সোম। গতকাল আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে ৯ ঘণ্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। 

তথ্য যাচাইয়ে সিজিও কমপ্লেক্সে এলেন আর জি কর মেডিক্যালের বর্তমান সুপার সপ্তর্ষি চট্টোপাধ্য়ায়ও। গতকাল আর জি কর মেডিক্যালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠর ঘরে তল্লাশি চালায় সিবিআই। 

তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ১৮ দিন পর সেমিনার হলের ভিডিও ভাইরাল। চিকিৎসকের দেহ উদ্ধারের পরমুহূর্তের ভিডিও ভাইরাল। পুলিশের সামনেই সেমিনার হলে থিকথিক করছে ভিড়। ঘটনাস্থলে রয়েছেন হাসপাতালের একাধিক কর্তা। ঘটনাস্থল কেন সুরক্ষিত ছিল না, উঠছে প্রশ্ন

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola