Debjit Sarkar: 'এতদিন যে পলিটিকাল ইমিউনিটি পেয়ে এসেছেন, সেটা ওনার আর নেই', মমতাকে নিশানা| #abpananda

ABP Ananda  |  10 Nov 2026 12:35 AM (IST)

ABP Ananda LIVE : ১৩ বছরের পুরনো মামলায় মমতার বাড়িতে দিল্লি পুলিশ। ২০১৩ সালে পার্লামেন্ট স্ট্রিট থানার মামলায় নোটিস। তৃণমূল নেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় আধিকারিকরা। এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন, 'নোটিসটা এতদিন পরে কেন দেওয়া হয়েছে তা নিয়ে কথা উঠতে পারে। কিন্তু নোটিসটা কেন দেওয়া হয়েছে তা নিয়ে কোনওদিন কোনও কথা উঠবে না। তার কারণ একটি মামলা হয়েছে। দিল্লি পুলিশ সেই মামলার বোধহয় দেখাশোনা করছে এবং সেখান থেকে তারা নোটিস পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা যিনিই হোন না কেন, ভারতের আইনের চোখে তো সকলের সমান হওয়া উচিত। সমস্ত নাগরিকের সমান অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যে পলিটিকাল ইমিউনিটি পেয়ে এসেছেন মুখ্যমন্ত্রী হিসেবে, সেটা ওনার আর নেই। স্বভাবিকভাবেই ওনাকে যে নোটিস দেওয়া হয়েছে, সেটাকে ওনাকে এক্সিকিউট করতে হবে, ওনাকে পৌঁছতে হবে। তার যদি অন্যথা করেন তাহলে অন্যরকম ব্যবস্থা হবে সেটা আইনে লেখা আছে। বাকি মমতা জানেন।'  অন্যদিকে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় এই ঘটনা প্রসঙ্গে বলছেন, 'ঘটনা যে ২০১৩- তে ঘটেছে, একজন মুখ্যমন্ত্রীর উপ আক্রমণ, তা নিয়ে চিঠি দিতে ওদের ১৩ বছর লাগল। এর মধ্যে ঋতব্রত গিয়ে নিশ্চয় তদ্বির করেছে, যাতে ওকে কোনও শাস্তি না দেওয়া হয়, ওর বিরুদ্ধে কোনও মামলা না করা হয়। এখন তো পশ্চিমবঙ্গ সরকার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। কিন্তু আমরা চাইব যে এই মামলাটা এগোক।'

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Debjit Sarkar: 'এতদিন যে পলিটিকাল ইমিউনিটি পেয়ে এসেছেন, সেটা ওনার আর নেই', মমতাকে নিশানা| #abpananda

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন