Barrackpore Shootout : ডাকাতি আটকাতে গিয়ে খুন ভাই , কান্নায় ভাঙলেন দিদি
ডাকাতি আটকাতে যাওয়ায়, স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে গুলি করে খুন। ভরসন্ধেয় ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায় হাড়হিম করা ঘটনার পর ২০ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও অধরা দুষ্কৃতীরা। অন্ধকারে টিটাগড় থানার পুলিশ। এদিন নিহত নীলাদ্রি সিংহর বাড়িতে যান সাংসদ অর্জুন সিং, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।