JU Student Death : হস্টেল থেকে পাওয়া ডায়েরি ঘিরে রহস্য, 'লেখা ছেলের নয়', দাবি মৃত ছাত্রের বাবার
যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় এবার নয়া মোড়। হস্টেল থেকে পাওয়া ডায়েরি ঘিরে রহস্য। ডায়েরিতে লেখা চিঠির ছবি ভাইরাল। ইংরেজিতে একপাতার চিঠি কার লেখা?
ভাইরাল হওয়া ওই চিঠি ১০ অগাস্ট ডিনকে লেখা। চিঠিতে বাংলা বিভাগের এক সিনিয়র ছাত্রের নাম উল্লেখ। ওই সিনিয়র চিঠিতে হস্টেল নিয়ে ভয় ধরানোর মতো মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। ডায়েরির হাতের লেখা আমার ছেলের নয়, দাবি মৃত ছাত্রের বাবার। নজর ঘোরাতে এই চিঠি ভাইরাল করানো হয়েছে, দাবি যাদবপুরের পড়ুয়া জাহিদ খানের। তদন্তের অভিমুখ ঘোরাতেই কি পরিকল্পিতভাবে চিঠি ভাইরাল? ঘনীভূত রহস্য। ডায়েরির হাতের লেখা কার? খতিয়ে দেখছে পুলিশ। মৃত ছাত্রের সই করা কাগজ ও হাতের লেখার নমুনা সংগ্রহ তদন্তকারীদের।
Tags :
Bangla News Bangla News Live Student Death ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News /West Bengal