TMC: তৃণমূলে ফিরলেন জয়ী নির্দল প্রার্থী, অভিষেক বার্তার পরও অন্য ছবি দেগঙ্গায়?
নির্দল হিসেবে ভোটে (Panchayat Election) দাঁড়ালে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের (TMC Workers) দলে ফেরানো হবে না বলে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।ভোটে জেতার পর অন্য ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। ভোটের ফল বেরোতেই তৃণমূলে ফিরলেন ১২৭ নম্বর বুথের জয়ী নির্দল প্রার্থী ফতেমা বিবি। নির্দল প্রার্থীর স্বামীর দাবি, তৃণমূল এই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় যোগদান। বিজেপির কটাক্ষ, পঞ্চায়েতের টাকা লুটেপুটে খাওয়ার জন্য ভয় দেখিয়ে জয়ী প্রার্থীদের দলে টানছে তৃণমূল। সাধারণ মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতেই পুরনো দলে প্রত্যাবর্তন নির্দল প্রার্থীর, সাফাই তৃণমূলের। এর আগে শনিবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় জয়ী নির্দল প্রার্থীদের নিয়ে মিছিল করে তৃণমূল।