Delhi Election:কেজরিওয়ালের ফ্রিতে দেওয়ার ট্র্যাক রেকর্ডে নয়,BJPর প্রতিশ্রুতিতে আস্থা রাখল দিল্লিবাসী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অরবিন্দ কেজরিওয়ালের ফ্রিতে দেওয়ার ট্র্যাক রেকর্ডে নয়, বিজেপির প্রতিশ্রুতিতে আস্থা রাখল দিল্লিবাসী। এখানেই প্রশ্ন, তাহলে কী কোন দল ক্ষমতায় এলে কত কী দেওয়ার প্রতিশ্রুতি দেবে, তার উপরই নির্ভর করবে বাংলার ভোটের ফলাফল? কারণ, কে কত দেবে, তা নিয়ে এখন থেকেই প্রতিযোগিতা করছে তৃণমূল বিজেপি।
RSS প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন আর জি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসকের মা-বাবা
RSS প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন আর জি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসকের মা-বাবা। ১০ দিনের রাজ্য সফরে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। নিউটাউনের একটি অতিথিশালায় রয়েছেন তিনি। গতকাল মোহন ভাগবতের সঙ্গে দেখা করার সময় চায় নিহত চিকিৎসকের পরিবার। সেই মতো আজ মা-বাবার সঙ্গে দেখা করেন RSS প্রধান।
বাজি কারখানায় বিস্ফোরণের পর তৎপর হয়েছে নদিয়ার রাণাঘাট পুলিশ। শুক্রবার কল্যাণীর রথতলা এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের পরই পুলিশের তরফ থেকে বিশেষ অভিযান চালানো হয় বাজি কারখানার মালিক সাধন বিশ্বাসের বাড়ি এলাকায়। সেখান থেকেই প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি তৈরির সরঞ্জাম এবং নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে কল্যাণী থানার পুলিশ। যদিও আজ শনিবার ধৃতকে আদালতে তোলা হয়েছিল এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনার পর অবৈধ বাজির বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানিয়েছে পুলিশ আধিকারিকরা।