Delhi Fire News | ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। আটকে পড়ে ঝলসে মৃত্যু ৯ জনের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। বিবেক বিহারের একটি বহুতলে লাগে আগুন। স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোরের দিকে এই বহুতলে আগুন লাগে। স্থানীয়দের তৎপরতায় আবাসনের বেশির ভাগ মানুষকে সুরক্ষিত অবস্থায় বাইরে বার করা গেলেও, কিছু মানুষ আটকে যান। জানা গিয়েছে, আটকে পড়া মানুষের মধ্যে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৯ জনের।
আরও খবর
১০ সেকেন্ড লোডশেডিং হলে, ৫০টা EVM বদলে দেওয়া হতে পারে। ভোট গণনার আগে এমনই আশঙ্কা করে কাউন্টিং এজেন্টদের সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ২০০-র বেশি আসনে তৃণমূল জিতবে বলেও দাবি করলেন তিনি। সার্টিফিকেট না নিয়ে কাউন্টিং টেবিল ছাড়বেন না। নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
'২০০-র বেশি আসনে জিতবে তৃণমূল'। ভোটের ফল ঘোষণার যখন মাত্র একটা দিন বাকি...তার আগে শনিবার, দলের কাউন্টিং এজেন্টদের বৈঠকে এই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'পরিবর্তন', না 'প্রত্যাবর্তন'? কোনদিকে রায় দিয়েছে পশ্চিমবঙ্গবাসী? তা স্পষ্ট হবে সোমবার। তার আগে স্ট্রংরুম নিয়ে চরমে পৌঁছেছে স্নায়ুযুদ্ধ। সাখাওয়াত মেমোরিয়ার গার্লস হাইসকুলের স্ট্রংরুমে গিয়ে প্রায় চার ঘণ্টা থেকেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও খবর...
রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তার আগে মন্দিরে মন্দিরে ঘুরছেন বিজেপি-র রাজ্য নেতৃত্ব। মন্দিরে পুজো দিতে গেলেন বিজেপি নেতা অর্জুন সিংহও। এবারে নোয়াপাড়া থেকে প্রার্থী হয়েছেন তিনি। নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী অর্জুন। সেই সঙ্গে রাজ্যে বিজেপি সরকার গড়তে চলেছে বলেও আত্মবিশ্বাস ঝরে পড়ল তাঁর গলায়। (Arjun Singh)