West Bengal Elections 2021: টিকিট না পেয়ে ক্ষুব্ধ সংখ্যালঘু নেতা, কোচবিহারে ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক

গতকাল কোচবিহার জেলার ইমাম-মোয়াজ্জেমদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল জলিল আহমেদ। বৈঠকে জেলার ৯টি আসনের মধ্যে অন্তত একটি আসনে তৃণমূলের পক্ষ থেকে সংখ্যালঘু প্রার্থী দেওয়ার দাবি তোলা হয়। এজন্য রাজ্য নেতৃত্বকে ৭ দিন সময় দিয়েছেন আব্দুল জলিল আহমেদ। ৭ দিনের মধ্যে দাবি পূরণ না হলে জেলার সংখ্যালঘুরা কোথায় ভোট দেবেন তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নিজে টিকিট না পেয়ে বৈঠকে ক্ষোভ উগরে দেন এই তৃণমূল নেতা। বিষয়টি নিয়ে দলের অন্দরে শোরগোল পরে গিয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola