Debangshu Bhattacharya : 'তালে তালে তালি, বিজেপি হবে খালি', খেলা হবের নতুন স্তবক জুড়লেন দেবাংশু

'তালে তালে তালি, বিজেপি হবে খালি', খেলা হবের নতুন স্তবক জুড়লেন দেবাংশু ভট্টাচার্য। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। ২১ জুলাইয়ের পর সবথেকে বড় এই সমাবেশে উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।করোনা পরিস্থিতির জন্য ২ বছর পর টিএমসিপি-র প্রকাশ্য সমাবেশ। এবার ২১ জুলাইয়ের সমাবেশের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে। পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল জেলে থাকায় দুর্নীতি-বিদ্ধ তৃণমূল। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে আজ কী বার্তা দেন মমতা-অভিষেক, সেদিকেই সবার নজর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola